বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে পথচারী ও শ্রমিকদের মধ্যে শরবত ও পানি বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গতকাল ২৩ এপ্রিল দুপুর ১২ টায় উপজেলার বসুন্ধরা চত্বরে পথচারী ও পরিবহন শ্রমিকদের মাঝে শরবত ও পানি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলার শাখার আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে শরবত ও পানি বিতরণীতে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার সভাপতি ফয়েজ আহম্মদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলার সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল আলম, সহ-সেক্রেটারী মাস্টার আবুল কাশেম, বুড়িচং সদর ইউনিয়নের আমীর ফারুক চৌধুরী, বুড়িচং উপজেলা কৃষি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জালাল উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলার সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম রমজান, সহ-সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীন, ব্যবসায়ী রমজান আলী, জামায়াতে ইসলামীর বুড়িচং সদর ইউনিয়নের সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম প্রমুখ।

  • বুড়িচং