নিচিচার কুমিল্লা মহানগর ও বুড়িচং উপজেলা কমিটির আলোচনা সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) এর কুমিল্লা মহানগর ও বুড়িচং উপজেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা গত ৮ মার্চ শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা আর্দশ সদর উপজেলার গোমতি কফি হাউজে অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) এর বুড়িচং উপজেলা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন বাচ্চু মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আলীমুল এহসান রাসেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি ও নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম। কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার নেয়ামত উল্লাহ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদ উল্লাহ, কুমিল্লা মহানগর কমিটির অর্থ সম্পাদক সৈয়দ সালাহ উদ্দিন, বুড়িচং উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল হক সেলিম ভ‚ঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম পিয়াস প্রমুখ।

  • বুড়িচং