বুড়িচংয়ে জাসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কুমিল্লা জেলা কমিটির সহ-সভাপতি ও বুড়িচং উপজেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জাতীয় পাটির কুমিল্লা জেলা কমিটির সদস্য সচিব এসএম গোলাম বায়েজীদ,বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,রংধনু সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান সৌরভ, জাসদ বুড়িচং উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন বাচ্চু মোল্লা। এসময় জাসদ এবং জাসদ ছাত্রলীগের বুড়িচং উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

  • বুড়িচং