কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা আবিদপুর তালিমুল কোরআন নূরানী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া,পুরষ্কার বিতরণী ও হাফেজ ছাত্রদের পাগড়ি পড়ানো এবং সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান গত বুধবার ২১ফেব্রæয়ারী সকালে মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। আবদুল কাদের পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকারপুর জামিয়া নূর মোহাম্মদী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান পাটোয়ারী, ঢাকা যাত্রাবাড়ীর মুসরিফ নূরানী তালীমূল কোরআন বোর্ডে হাফেজ মাওলানা সাইফুল ইসলাম পাটোয়ারী,সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আবুল হাসান,আবদুর রউফ পাটোয়ারী, মোঃ মনির হোসেন পাটোয়ারী, মোহাম্মদ মাসুম পাটোয়ারী, হোসেন পাটোয়ারী, আবুল কালাম পাটোয়ারী। মাওলানা মামনুর রশিদের পরিচালনায় ২০২১ সালের হাফেজ মো: নাঈমুল ইসলাম, হাফেজ মো: ইব্রাহিম খলিল, হাফেজ মো: তানভীর আল তাহসিন, ২০২২ সালে হাফেজ মোহাম্মদ তামিম সরকার, হাফেজ মো: আব্দুল্লাহ, ২০২৩ সালে হাফেজ মোঃ সাদিক পাটোয়ারী, হাফেজ মো: আলম মিয়া, হাফেজ মো: ওমর ফারুকসহ আট জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।