ব্রাহ্মণপাড়ার নাইঘর পশ্চিমপাড়া যুব সংগঠনের উদ্যোগে সড়কের পাশে বৃক্ষরোপণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

ব্রাহ্মণপাড়ার নাইঘর পশ্চিমপাড়া যুব সংগঠনের উদ্যোগে সড়কের পাশে কৃষ্ণচূড়া ও সোনালু গাছের শতাধিক চারা রোপণ করা হয়েছে। সোমবার ( ২৮ জুলাই ) বিকেলে নাইঘর পশ্চিমপাড়া যুব সংগঠনের উদ্যোগে উপজেলার হরিমঙ্গল- নাইঘর সড়কের অংশে এসব চারা রোপণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ সময় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, গোপাল নগর আদর্শ কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান মজুমদার ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।
এতে নাইঘর পশ্চিমপাড়া যুব সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মো. এরশাদ, মো. লোকমান, মো. জুয়েল, মো. পারভেজ মোশাররফ, মো. আরিফ, মো. মাহবুব, মো. ফারুক, মো. মাঈনুদ্দিন, মো. দুলাল, মো. রুবেল, মো. রহিম, মো. সোহেল বিকাশ, মো. জালাল পেশকার প্রমুখ।

  • ব্রাহ্মণপাড়া