কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সাহেব বাড়ির মরহুম আলফু মিয়ার তৃতীয় ছেলে মোঃ হাবিবুর রহমান বৃহস্পতিবার ভোর সারে ৬ টায় ঢাকার ইব্রাহীম কার্ডিয়াফ হসপিটালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি একজন সফল ব্যবসায়ী ও সদা হাস্যজ্বল সমাজসেবক হিসাবে এলাকায় পরিচিত মুখ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে নির্বাচিত সাবেক এমপি মুজিবুর রহমান মজু’র বড় ভাই ছিলেন তিনি।
শুক্রবার বাদ জোহর ঢাকায় ওনার সন্তানদের ইচ্ছায় ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় জানাজার নামাজ শেষে তাকে ঢাকাতেই দাফন করা হয়।