লালমাইয়ে বিয়ের ২১ দিনের মাথায় নববধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার লালমাইয়ে বিয়ের ২১ দিনের মাথায় ফাহিমা আক্তার (২০) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরে ভেতর সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, প্রবাসী স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে ফাহিমা। পরিবার সূত্রে জানা যায় নিহত ফাহিমার প্রেমের সম্পর্ক, ২১ দিন আগে মোবাইলে বিয়ে হয় সৌদি আরব প্রবাসী মেহেদী হাসান হৃদয় (২৬) সাথে। এই কয়দিনে স্বামীকে কাছে পাবার আগেই অভিমান করে সংসার জীবনের ইতি টেনে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে পর পারি জমান ।তিন সপ্তাহ পূর্বে ওই গ্রামের মৃত মামুনুর রশিদের ছেলে সৌদি প্রবাসী মেহেদী হাসান হৃদয়ের (২৬) সাথে একই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের গোসাইপুস্করনী গ্রামের মোস্তফা কামাল মজুমদারের বড় মেয়ে ফাহিমার বিয়ে হয়।। লালমাই থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার দাস বলেন, নিহতের শয়ন কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে পেছানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। কক্ষটির দরজা ভিতর থেকে বন্ধ করা ছিলো। পুলিশের উপস্থিতিতে বাড়ির লোকজন দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে। শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। তবে গলায় ওড়না পেছানোর দাগ রয়েছে। প্রবাসীর স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের শ্বাশুড়ী শিরিনা আক্তার বলেন, দেড় বছর ধরে আমার ছেলে সৌদি আরব থাকে। ছেলের সাথে ফাহিমার প্রেমের সম্পর্ক জানতে পেরে সামাজিকভাবে ও ইসলামি শরিয়াহ মোতাবেক উভয় পরিবারের সম্মতিতে গত ২৯ ডিসেম্বর মোবাইলে তাদের বিয়ে বন্ধনে আবদ্ধ করি। তিনি আরও বলেন ৩টায় আমি আমাদের অন্য একটি (নির্মাণাধীন) বাড়িতে যাওয়ার সময় বৌ মাকে ডাকাডাকি করি। কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের পিছনে গিয়ে থাইগøাস দিয়ে দেখি বৌ মা ফ্যানের সাথে ওড়না পেছিয়ে ঝুলে আছে। দেখেই আমি চিৎকার দিতে থাকি। নিহতের পিতা মোস্তফা কামাল মজুমদার ১৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বলেন, আমার মেয়ের আত্মহত্যার ঘটনায় আমি থানায় লিখিত আবেদন করেছি। পুলিশ তদন্ত করে আত্মহত্যার সঠিক কারন বের করুক। ময়নাতদন্ত শেষে (শুক্রবার) বিকেলে আমাদের পারিবারিক কবরস্থানে মেয়েকে দাফন করেছি। বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম বলেন ফাঁসি দিয়ে আত্মহত্যার ঘটনা আমাকে জানিয়েছে। তার স্বামী প্রবাসে থাকে। কি কারণে আত্মহত্যা করেছে তা জানতে পারিনি। এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহফুজ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে । এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • লালমাই