বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের হরিপুর গ্রামে অগ্নিকান্ডের ২টি ঘর পুড়ে মালামালসহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত ৮ মে রবিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের হরিপুর গ্রামের ইঞ্জিনিয়ার মোঃ হারুনুর রশিদের বাড়ীর গণি মিয়া সরকারের ছেলে বাবুল সরকারের রান্না ঘর থেকে আগুণের সূত্রপাত্র ঘটে। আগুণের লেলিহান শিখায় মহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বাবুল সরকারের ২টি ঘর পুড়ে ছাই হয়ে যাওয়া মালামালসহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে বুড়িচং ফায়ার ষ্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

  • বুড়িচং