রেমিটেন্স গ্রাহককে পুরস্কৃত করলেন ইসলামী ব্যাংক পিএলসি বুড়িচং শাখা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ওঘঝঞঅঘঞ ঈঅঝঐ রেমিট্যান্স উৎসবের ৩২তম দিনের বিজয়ীর নিকট ইন্সট্যান্ট ক্যাশের সৌজন্যে ওয়াশিং মেশিন হস্তান্তর অনুষ্ঠান বুড়িচং শাখায় আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর কুমিল্লা জোন প্রধান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বাহরাইন থেকে পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে রন বুড়িচং শাখার গ্রাহক রুজিনা আক্তার এর নিকট এই পুরস্কার হস্তান্তর করেন। এতে সভাপতিত্ব করেন বুড়িচং শাখার প্রধান ব্যাংকের ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাজমুল হোসেন । এ সময় কুমিল্লা জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মোঃ সফিকুর রহমান, সিনিয়র অফিসার মোঃ শাহ আলম মজুমদার, শাখার ম্যানেজার অপারেশন সৈয়দ নাজমুল হাসান, ইনভেস্টমেন্ট ইনচার্জ মোঃ আবুল খায়েরসহ শাখার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বুড়িচং