কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এবং উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ময়নাল হোসেন খান এর বড় ভাই মরহুম সেলিম খান (ছলিম) এর রুহের মাগফিরাত কামনায় গত ১ আগষ্ট মঙ্গলবার দুপুরে মরহুমের নিজ বাসভবনে দোয়া ও কুলখানী অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, মরহুম সেলিম খান ছলিম গত ২৯ জুন বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ও শুক্রবার নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের আতœার মাগফিরাত কামনায় হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতম করা হয় এবং বিশেষ দোয়া পরিচালনা করেন সাহেবাবাদ ডিগ্রি কলেজ জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী কামরুল হাছান ভূইয়া। এসময় সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা সারোয়ার খান, মরহুমের ছোট ভাই ময়নাল হোসেন খান, আবুল কালাম আজাদসহ সামাজিক, রাজনৈতিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।