বুড়িচং উপজেলা সদর থেকে পূর্বাঞ্চলে যাওয়ার একমাত্র রাস্তাটি উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন হয়ে রাজাপুর দক্ষিণ গ্রাম শঙ্কুচাইলসহ পূর্বঞ্চলের মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা। বুড়িচং সদর ইউনিয়নের উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা নতুন ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে যে রাস্তাটি পূর্বদিকে গিয়েছে। সেই রাস্তারটি পুকুর ও ঘরবাড়ি এবং দোকানপাট নির্মাণ করে দখল করে আছে প্রভাবশালী মহল। তাই উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গার উপর দিয়ে রাস্তা করা হয়েছে। ফলে রাস্তা অত্যন্ত সরু হয়ে গেছে। গাড়ী চলাচল করতে অসুবিধা হয়। ট্রাক্টর কিংবা অন্যান্য মালবাহি গাড়ী আসা-যাওয়ার সময় নির্মানাধিন নতুন ভবনের পিলারে ধাক্কা খায়। এতে পিলারের বেশ কিছু অংশ ভেঙ্গে গিয়েছে। পিলারে বারবার গাড়ীর ধাক্কা লাগায় ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে। তাছাড়া বিদ্যালয়ের জায়গার উপর দিয়ে রাস্তা চলে যাওয়ায় বিদ্যালয়ের জায়গার পরিমান কমে গিয়েছে। এতে করে প্রতিদিন গাড়ি ও যানবাহন চলাচলে বিঘœঘটে এবং প্রতিনিয়ত পথচারীরা দুর্ঘটনার স্বীকার হচ্ছে। বিদ্যালয়ের ছোট ছোট কোমলমতি শিশুরা রাস্তা পারাপারের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।