ভরাসার ইঞ্জিনিয়ার গালস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার ইঞ্জিনিয়ার গালস হাই স্কুলের বার‍্যষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে স্কুল মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. এনামুল হক সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইন্জি এরশাদুল ইসলাম মিন্টু।

স্কুলের সহকারী শিক্ষক ওমর ফারুক ছায়েম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী বুড়িচং সাংবাদিক সমিতির সভাপতি মো. মোসলেহ উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ভরাসার বাজার কমিটির সেক্রেটারি শামসুল হুদা, বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ, আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ এর সভাপতি রুহুল আমিন, কবি রানা হাসান।

অনুষ্ঠাণে বক্তব্য রাখেন সাংবাদিক ফয়েজ আহমেদ, আফতাবুল ইসলাম, সিরাজুল ইসলাম খোকন। বেস্ট স্টুডেন্ট অব দি ইয়ার.ইসরাত জাহান মিনা,বেস্ট টীচার অব দি ইয়ার ওমর ফারুক ছায়েম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার গালস হাই স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী এবং অভিভাবকরা।

  • বুড়িচং