ব্রাহ্মণপাড়া সাহেবাবাদ ইউনিয়নে ভিজিডি চাল বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন মেম্বার। এসময় জাকির হোসেন মেম্বার, নুরুন্নবী মেম্বারসহ ভিজিডি উপকারভোগীরা উপস্থিত ছিলেন। জানা যায়, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৩৭ জন উপকারভোগীদের মাঝে ভিজিডি চাল বিতরণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া