ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গুতে ৩ সন্তানের জননীর মৃত্যু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের মধ্যপাড়ায় মরহুম সুন্দর আলী চেয়ারম্যান বাড়ির
কমল মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫)
রবিবার দুপুর ২টায় বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সে গত শনিবার বাতের ব্যাথা নিয়ে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
তার মৃত্যুর পর চিকিৎসকের রিপোর্টে দেখা যায়, সে ডেঙ্গু রোগে আক্রান্ত ছিল।
সে এক ছেলে ও দুই কন্যা সন্তানের জননী ছিল।

  • ব্রাহ্মণপাড়া