ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে অধ্যাপক ইউনুস ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মতবিনিময়

লেখক: মোঃ ঈমাম হোসেন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বিশিষ্ট শিক্ষা ও রাজনীতিবিদ বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পাঁচ বারের সংসদ সদস্য অধ্যাপক ইউনুসের নামে প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন অধ্যাপক ইউনুছ ফাউন্ডেশনের নের্তৃবৃন্দরা ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণপাড়া উপজেলার অধ্যাপক ইউনুস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আমেরিকা প্রবাসী ড. নজরুল ইসলাম শাহিন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী মোঃ ইদ্রিছ মিয়া, অধ্যাপক ইউনুস ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোঃ কামরুল হাছান নাসিম। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক খোরশেদ আলম, সংগঠনের সদস্য কাউছার আলম ও বিল্লাল হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারি অধ্যাপক মোহাম্মদ আবদুল কুদ্দুছ, সহ-সভাপতি সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক মোঃ ফারুক আহাম্মদ, যুগ্ম সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, অর্থ সম্পাদক রেজাউল হক শাকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইউনুছ সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ঈমাম হোসেন, সদস্য মোঃ বাছির উদ্দিন ও মোঃ সোহেল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন অতীথের ন্যায় আগামী দিনেও বুড়িচং-ব্রাহ্মণপাড়ার অসহায় মানুষের পাশে থাকবে এ ফাউন্ডেশন। এ এলাকার গরিব অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ আর্থিক সহযোগিতা অব্যহত থাকবে বলে জানান তারা।

  • ব্রাহ্মণপাড়া