গত ৩ ডিসেম্বর রোববার রাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা মদর বাজার থেকে মোঃ জাহাঙ্গীর আলম (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ কেজি চোলাই মদ ও মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়। আটককৃত মোঃ জাহাঙ্গীর আলম ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর (নোয়াপাড়া) গ্রামের সাদেক মিয়ার ছেলে। থানা পুলিশ সূত্রে জানায় যা, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা উপপরিদর্শক এস আই মোঃ আবুল হাচানাত সঙ্গী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আতিক উল্লাহ বলেন, আটক হওয়া মাদক কারবারী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।