কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির অবস্থান কর্মসুচি ও ইফতার মাহফিল

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল শনিবার বিকালে উপজেলার রুপসী বাংলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন,মোঃ আনিছুর রহমান ভূইয়া ও এনায়েত করিম, ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মনিরুল ইসলাম সরকার, মোঃ আঃ ছাত্তার সরকার লিটন, আইন বিষয়ক সম্পাদক এড. শাহজাহান ভূইয়া। যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সেচ্ছসেবক দলের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু,যুগ্ম আহবায়ক গাজী সাইদুল ইসলাম এমরান, মনির হোসেন,ছাত্রদল নেতা দিদারুল আলম ভূইয়া, শাহ ফয়সাল কবির আখন্দসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ৷ এসময় বক্তৃরা বলেন, আগামীর বাংলাদেশের তরুন প্রজন্মের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই এক হয়ে ভোটবিহিন সরকারের পতনের জন্য আন্দোলনে রাজ পথে থাকব ইনশাআল্লাহ৷ অনুষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধিসহ ১০ দফা দাবি তুলে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির নেতৃবৃন্দ৷

  • ব্রাহ্মণপাড়া