ব্রাহ্মণপাড়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান মনির চৌধুরী গুরুতর আহত

লেখক: Sohel Islam
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মো মনির হোসেন চৌধুরী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা টাওয়ার হসপিটালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাবেক ভিপি মোঃ মনির হোসেন চৌধুরী মোটর সাইকেল নিয়ে ইউনিয়ন পরিষদের দিকে ঢুকছিলেন। এ সময় ব্রাহ্মণপাড়া অভিমুখী দ্রæত গতিতে ছুটে আসা একটি মোটর সাইকেল তাঁর মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটর সাইকেলসহ মাটিতে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়ার একটি স্থানীয় হাসপাতালে নিয়ে আসে।পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা টাওয়ার হসপিটালে নেওয়া হয়েছে। জানা গেছে এ দুর্ঘটনায় তিনি মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

  • ব্রাহ্মণপাড়া