ব্রাহ্মণপাড়ায় শিদলাই ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

লেখক: মোঃ সাইফুল ইসলাম
প্রকাশ: ৩ years ago

Spread the love

মোঃ রাজিব সরকার আলিফ কে সভাপতি ও এমরান হোসেনকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা ২নং শিদলাই ইউনিয়ন শাখা গঠন করা হয়েছে। গত বুধবার (১ নভেম্বর) উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিশন ও সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বে কমিটি বিলুপ্ত করে এ কমিটি প্রকাশ করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে পূণাঙ্গ কমিটি উপজেলা ছাত্রলীগের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিশন বলেন, যারা সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, যারা গত জাতীয় নির্বাচনে নানাভাবে কাজ করেছে তাদের মধ্য থেকেই যাচাই-বাছাই করে এই কমিটি গঠন করা হয়েছে। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির উদ্দেশ্যে যারা ত্যাগী, আওয়ামী পরিবারের সন্তান, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করবে তারাই পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবে। পরবর্তীতে যতগুলো কমিটি হবে তা আওয়ামী পরিবারের লোকদেরকে নিয়েই গঠন করা হবে।

  • ব্রাহ্মণপাড়া