ব্রাহ্মণপাড়া সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির ঈদ পূণর্মিলনী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

গত ৪ মে বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণপাড়া সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির উদদ্যোগে ঈদ পূণর্মিলনী সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে ও মাহবুবুর রহমান ভূইয়ার পরিচালনায় ঈদ পূণর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ডক্টর মুহাম্মদ মোবারক হোসাইন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এডভোকেট আবদুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইউনুস মিয়া। বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মোঃ রেজাউল করিমসহ সোসাইটির সদস্যবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া