রোকেয়া দিবসে ব্রাহ্মণপাড়ার সফল জননী ‘রত্নগর্ভা মা’ হয়েছেন মোশাররফ হোসেন খান চৌধুরী’র মাতা আশেদা খাতুন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্য্যায়ে শ্রেষ্ঠ সফল জননী হয়েছেন ধান্যদৌল গ্রামের কৃতি সন্তান বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী, মোশাররফ হোসেন খান চৌধুরী’র মাতা মোসাম্মৎ আশেদা খাতুন। রত্নগর্ভা এ মা জন্ম দিয়ে মানুষ করেছেন ৬ সন্তানকে। ১ম সন্তান- আমেরিকা প্রবাসী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দানবীর শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, ২য় সন্তান- মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার্স ফোরামের আইন বিষয়ক সম্পাদক রাজনীতিবিদ ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, ৩য় সন্তান- আমেরিকা প্রবাসী মোঃ মুজিবুর রহমান খান চৌধুরী, ৪র্থ সন্তান- ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী হাবিব খান চৌধুরী, ৫ম ও ৬ষ্ট দুই কন্যা সন্তান স্ব-পরিবারে আমেরিকায় বসবাস করছেন। তার স্বামী আব্দুর রাজ্জাক খান চৌধুরী পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি এ সন্তানদের অনেক ছোট রেখে বহু বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন। এরপর থেকে শত প্রতিকূলতার মধ্যে এ রত্নগর্ভা মা আজকের এ প্রতিষ্ঠিত সন্তানদের মানুষের মত মানুষ করে তুলেছেন। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্য্যালয়ের যৌথ আয়োজনে জয়িতা অন্বেষন বাংলাদেশ কার্যক্রমের আওতায় সফল জননী হয়েছেন তিনি। এসময় এ মায়ের হাতে পুরষ্কার তুলে দেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম।

  • ব্রাহ্মণপাড়া