ব্রাহ্মণপাড়ায় সুপ্রিম পার্টির উঠান বৈঠক অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোটার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ সুপ্রিম পাটির উঠান বৈঠক শুক্রবার সন্ধায় শশীদলে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৫-( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের সুপ্রিম পাটির সংসদ সদস্য মুহাম্মদ খাজা বাকী বিল্লাহ আল আহাজারি । সাবেক মেম্বার হাসিনা বেগমের সভাপতিত্বে বৈঠকটি পরিচালনায় করেন আরিফুর রহমান। এসময় বাংলাদেশ সুপ্রীম পাটি ব্রাহ্মণপাড়া শাখার সভাপতি আবুল বাশার, সহ সভাপতি খলিফা শাহ মুহাম্মদ হারুন মিয়া, বুড়িচং উপজেলার সাধারন সম্পাদক মোঃ খলিফা শাহ মুহাম্মদ ইকবাল কবির, মাওলানা জামির হোসেন, গোলাম রাসেল, কাজী হুমায়ন কবির, আবু হোসাইনসহ বাংলাদেশ সুপ্রিম পার্টির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি একটি সংগঠিত রাজনৈতিক দল। আমরা অল্পদিন হল রাজনৈতিক দলের নিবন্ধন পেয়েছি, তার মধ্যে দেশের প্রায় ২০০ আসনে প্রার্থী দিয়েছি। আমরা নির্বাচিত হলে কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্ট্র পরিচালনা করার চেস্টা করব। দেশের সাধারন মানুষের মুক্তির জন্য নির্বাচন করতে আসছে সুপ্রিম পার্টি। আসুন সবাই মিলে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী বাকী বিল্লাহ মহোদয় কে নির্বাচিত করি। কুমিল্লা ৫- আসনে সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থীকে নির্বাচিত করলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে ইনশাআল্লাহ।

  • ব্রাহ্মণপাড়া