ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে তোবা মণি নামের আঠারো মাস বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ মার্চ ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের রাণী গাছ গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তোবা মণি ওই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে।
স্বজনদের সূত্রে জানা যায়, তোবা মণি বাড়ির উঠোনে খেলছিল। একসময় সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় তোবা মণি। তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পাশের পুকুরে খোঁজ করলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এসময় স্বজনরা শিশু তোবা মণিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসনিমা আজিজ নোভা জানান, হাসপাতালে আনার ঘণ্টা দুয়েক আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
শিশু তোবা মণি’র অকাল মৃত্যুতে ও স্বজনদের হৃদয়বিদারক আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • ব্রাহ্মণপাড়া