কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর এলাকায় মাদক ব্যবসায়িদের হামলায় একজন নিহতসহ আশঙ্কাজনক অবস্থায় অপর একজন হাসপাতালে ভর্তি আছেন। শনিবার (২ নভেম্বর) দুপুর ২ টার দিকে গঙ্গানগর গ্রামের মৃত সুলতান আহাম্মদের ছেলে মোঃ স্বপন মিয়া (৪০) ও একই এলাকার মোঃ হোসেন মিয়ার ছেলে মোফাজ্জল হোসেন (সোহেল) (৪৫) কে প্রকাশ্যে কুপিয়ে যখম করে স্থানীয় চিহ্নিত মাদক কারবারির গডফাদাররা। এসময় স্হানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ স্বপন মিয়া (৪০) কে মৃত্যু ঘোষণা করেন। মোফাজ্জল হোসেন (সোহেল) এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, গঙ্গানগর গ্রামের চিহ্নিত মাদক কারবারি মাদকের গডফাদার নামে পরিচিত মৃত তৈয়ব আলীর ছেলে আবুল হোসেন (৫০), উজ্জ্বল হোসেন (৩০)সহ ১০-১৫ জন মিলে রাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় শশীদল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ আকতার হোসেনের ছোট ভাই স্বপন মিয়া এবং তার চাচাত ভাই মোফাজ্জল হোসেনের উপর হামলা করে। শনিবার সকালে পূর্বশত্রুতার জেরধরে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কইখলা গ্রামের ভাল্লগ এলাকার হোসেন মিয়ার ছেলে মোঃ শাহজালালের সঙ্গে পার্শ্ববর্তী গঙ্গানগর গ্রামের মৃত তৈয়ব আলী ছেলে মোঃ সালাউদ্দিন এর সঙ্গে পূর্ব শত্রুদের ধরে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতা হাতির ঘটনা ঘটে বলে জানায় নিহত স্বপন মিয়ার ভাই আকতার হোসেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর আনুমানিক আড়াইটার দিকে আবুল হোসেন, উজ্জ্বল হোসেন, আনোয়ার হোসেন, সালাউদ্দিন এর নেতৃত্বে ২৮-৩০ জন শাহজালালের বাড়িতে হামলার উদ্দেশ্যে দেশিয় অশ্র নিয়ে রওয়ানা দেয়। হামলা কারীরা শাহজালালের বাড়ির কাছাকাছি পৌঁছালে শাহজালালের ভাই মোফাজ্জল হোসেন (৪৮)ও তার চাচাতো ভাই স্বপন মিয়া (৪০) হামলাকারীদের দেখে সড়কের পাশে বাগানে ডুকে পড়লে হামলা কারীরা তাদের উপর হামলা চালায়। এসময় তাদের হামলায় স্বপন ও মোফাজ্জল হোসেন গুরুতর আহত হয়। তাদের আত্মচিৎকারে পরিবারের সদস্য ও এলাকাবাসীরা এগিয়ে আসলে হামলা কারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে স্বপন মিয়াকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। এবং মোফাজ্জল হোসেনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এস আই আনিসুর রহমান বলেন, নিহত স্বপনের মরদেহ থানায় নিয়ে আসার পর লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করা হয়। মৃত্যুর প্রকৃত কারন জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে।