কুমিল্লার বরুড়ায় সহোদর দুই শিশুর রহস্যজনক মৃত্যু

লেখক: নেকবর হোসেন
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হাটপুকুরিয়া গ্রামের দিঘীরপাড়ের হাফেজ নেছার আহমেদের ছেলে ও মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। জানা যায়, শুক্রবার (৭ জুন) দুপুরে হাফেজ নেছার আহমেদের স্ত্রী তার সন্তানদের কাঁঠাল ও দুপুরের খাবার খাওয়ান। এর কিছুক্ষণ পর ছেলে ও মেয়ে দু’জনেই বমি করে এবং তারা অসুস্থ হয়ে পরে। বমি করা খাবার খেয়ে ৯টি মুরগী সাথে সাথেই মারা যায়। তারপর ছেলে-মেয়েকে দ্রæত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ছেলে বাবু (২) মারা যায় এবং মেয়ে (৪) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তবে কি কারণে এমনটি হয়েছে, তা জানা যায়নি। বরুড়া থানা পুলিশ তদন্ত করার জন্য হাফেজ নেছার আহমেদের বাড়িতে গিয়েছে, তদন্ত চলমান আছে।

  • বরুড়া