সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত যুবকের লাশ

লেখক: নেকবর হোসেন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার গৌরীপুর-হোমনা সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দরিকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিতাস থানার ওসি শহিদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, নিহত অজ্ঞাত (৩৫) যুবকের গলায় জখম রয়েছে। পরনে ছিল জিন্স পেন্ট ও কালো রংয়ের গেঞ্জি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • কুমিল্লা