কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের “এশিয়ান ফুড’স” গ্যালারীকে নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গত ( ২৩ মে) বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম এর নের্তৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল সদরের “এশিয়ান ফুড’স” এর দোকানে অভিযান চালায়। সেখানে কেক উৎপাদনের মেয়াদ, মেয়াদওীর্ণের তারিখ, কাপড়ের রংয়ের ব্যবহার, সঠিক লেবেলিং না করাসহ নানা অনিয়মের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এসময় সেনেটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতে সহযোগীতা করেন।