ব্রাহ্মণপাড়ায় ওশান হাই স্কুলের এস.এস.সি পরীক্ষা উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

“আলোকিত মানুষ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য ” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল এস.এস.সি পরীক্ষা উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও ফারিয়া এহসান এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল করিম।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক আল আমিন, সিনিঃ শিক্ষক দিদার মোস্তফা, হুমায়ন কবির ভুইয়া, আহসান পারভেছ, সহ-শিক্ষক কেফায়েত উল্লাহ, আসিফ খান চৌধুরী, ওমর ফারুকি, মোঃ মাজহারুল হক, ডালিম মিয়া, মোঃ জহিরুল ইসলাম, সারোয়ার জাহান শান্ত , সোহরাব, এমরান, জাহাঙ্গীরসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সালাহউদ্দিন আল মামুন এবং এনামুল হাসান। এবছর এই বিদ্যালয় থেকে ১৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে।

  • ব্রাহ্মণপাড়া