ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল বারেক এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

লেখক: মো. বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় আশকরের বাড়ীর মৃত মোশকত আলীর ছেলে রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল বারেক (১ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি ওয়া……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৮) বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্যা গুনগ্রহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর নগরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে মুক্তিযোদ্ধা হাজী আব্দুল বারেককে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর নের্তৃত্বে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার, ইসমাইল হোসেন মেম্বার, হাফেজ মাওলানা কামরুল হাসান সালেহী, লুৎফর রহমান খান মাছুম, মোহাম্মদ আমিনুল ইসলাম, মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা আতিকুর রহমানসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দরা। সবশেষে মরহুমের রুহের আতœার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

  • ব্রাহ্মণপাড়া