দাউদকান্দি কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি নিহত-৫

লেখক: নেকবর হোসেন
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। রবিবার সকালে মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৫ জন নিহত হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মোজাম্মেল হক।
নিহতরা হলেন-পিযুজ মন্ডল ( ২৮) কালাঘোনা দক্ষিন নগর এলাকার মৃত চিত্ররঞ্জন মন্ডলের ছেলে। জাহানারা বেগম (৫৫) আনুয়া খোলা এলাকার মৃত শরাফত উল্লাহার স্ত্রী। মো: শফি উল্লাহ আনুয়া খোলা এলাকার মৃত শরাফত এলাকার ছেলে। মনির মিয়া (৩৫) দাউদকান্দি দক্ষিন নগর এলাকার রুহুল আমিনের ছেলে।
ইসমাইল মিয়া (৩৮) দাউদকান্দি ধরজখোলা এলাকা ওহিদ মিয়ার ছেলে।
এই বিষয়ে কুমিল্লা দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনায় কবলিত সিএনজি ও কাভার্ড ভ্যানটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতদের গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়ে। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে।

  • দাউদকান্দি