ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে

Spread the love

ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ার পুলিশের পৃথক অভিযানে ২ হাজার ৩৫০ পিস ভারতীয় বাজি ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ সময় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি, সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের জন্য ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার এলাকায় রাত থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) এসব অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসাইনের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযানে অংশ নেয়। পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. কাউছার প্রকাশ কাউসার মাহমুদ (২৬) ও মো. সোহেল ওরফে সুয়েলকে (৩২) গ্রেপ্তার করা হয়। তাঁরা ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের বাসিন্দা অন্যদিকে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল রেলস্টেশন সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ২ হাজার ৩৫০ পিস ভারতীয় বাজি ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ সময় আশাবাড়ী গ্রামের মো. মোরশেদ মিয়া (৪২) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. মেহেদী হাসান সবুজ (৩০) এবং জিআর পরোয়ানাভুক্ত। মোঃ সারোয়ার (৩৬) আক্তারকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে চুরি মামলার ঘটনায় একজনকেও গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, মাদক সেবনের অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ব্রাহ্মণপাড়া সদর, গঙ্গানগর, জগতপুর, দধিখোলা ও পূর্বপাড়ার বাসিন্দারা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের মাধ্যমে আইনগত ব্যবণ নিতে আদালতে পাঠানো হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার (ওসি) মো. ফারুক হোসাইনের নেতৃত্বে এসআই ডি,এম,এ মজিদ, মো. মাহতাব হোসাইন, রূপম কুমার সরকার, মোহাম্মদ জালাল উদ্দিন, রফিকুল ইসলাম, সুজন কুমার আচাৰ্য্য, মো. শামীম, এএসআই মো. নুর আল আহসান ও লিংকন কুমার নাথসহ পুলিশের সদস্যরা এসব অভিযানে অংশ নেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়ে

ছে।

  • ব্রাহ্মণপাড়া