কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” প্রতিপাদ্যে ৬ এপ্রিল জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ দিনটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
এরপর, উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজমের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক মাসুদ আলম।
এছাড়া, মালাপাড়া কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ দেওয়ান এবং সেতারা ইয়াসমিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জাতীয় ক্রীড়া দিবসের গুরুত্ব তুলে ধরে যুবকদের খেলাধুলায় অংশগ্রহণের প্রতি উৎসাহিত করেন এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
ব্রাহ্মণপাড়ায় জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা জাহানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।