কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার শশীদল পাঁচপীর হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গনে ৪ নং শশীদল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এর আয়োজনে সুন্নী মতার্দশ ভিক্তিক ইসলামি সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ পবিত্র রমজান শীষর্ক সেমিনার মিলাদ শরীফ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শশীদল আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি মাওলানা মোঃ আবদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সহসভাপতি ছিলেন শশীদল ছোবহানীয়া দরবার শরীফ মাও আবু হানিফ। আহলে সুন্নাত ওয়াল জামাত শশীদল ইউনিয়ন শাখা সাংগঠনিক সম্পাদক মাও মোঃ রফিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি মাওলানা আঃ মবিন আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন মাস্টার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন হাফেজ কারী মাও রায়হান রেজা হাশেমী, ইমাম শশীদল কেন্দ্রীয় জামে মসজিদ। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাও মোঃ আবু হানিফ, মাও মোঃ আঃ মোতালেব,মাও মোঃ শাহজাহান জিহাদী, মোঃ গোলাম মোস্তফা জীবন, মাও মোঃ জাকির হোসেন, মাও মোঃ ইব্রাহিম খলিল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলম, মোঃ জাহাঙ্গীর আলম, মেঃ ইসমাইল, মোঃ শামীম রানা, মাও রাসেল বিন হোসাইনী, মোঃ মজিবুর রহমানসহ ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত নেতৃবৃন্দ, বিভিন্ন হাফেজিয়া মাদরাসার ছাত্ররা। এসময় রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।