ব্রাহ্মণপাড়ার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সজীবের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

ব্রাহ্মণপাড়া উপজেলার মাদক ও সন্ত্রাসী সজীবের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। তার হাত থেকে জীবন বাঁচাতে বাড়ি ছেড়েছেন নায়েব আলীর পরিবার। সন্ত্রাসী সজিব কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মোঃ রানু মিয়ার ছেলে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, সজিব দীর্ঘদিন ধরে ভারতীয় মাদক, গাঁজা, ফেনসিডি, চিনি ও ভারতীয় পণ্য বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রাচার করে আসছে। ব্রাহ্মণপাড়ার হরিমঙ্গল, শশীদল ও তেতাভূমি এলাকায় মাদকের আখড়া তৈরি করে অনেক যুবককে মাদক সেবনে উৎসাহিত করে আসছে সজিব। এছাড়াও তার বিরুদ্ধে মাদক ছিনতাই ও পথ ডাকাতির একাধিক মামলা রয়েছে। তার বিষয় নিয়ে মোহাম্মদ নায়েব আলী নামে একজন জ্যৈষ্ঠ ব্যক্তি দোকানের পাশে আলোচনা করলে সজীব শুনতে পেয়ে ক্ষিপ্ত হয়ে নায়েব আলীর উপর অতর্কিত হামলা করে। নায়েব আলী কে উদ্ধার করতে তার ছেলের বউ এগিয়ে গেলে তাকেও মারধর করে এবং প্রাণনাসের হুমকি দেয় নায়েব আলী এবং তার পরিবার আহত অবস্থায় থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, সজিবের পার্শ্ববর্তী বাড়ির আব্দুল্লাহ নামের এক ছেলে থেকে সজীব বিভিন্ন কৌশলে বিশ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং এই টাকা ফেরত চাওয়াতে আব্দুল্লাহর সাথে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব চলে আব্দুল্লাহ বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা করলে এই মামলাতেও সজীবের নামে গ্রেফতারি পরোয়ানা কোট কর্তৃক জারি হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এর সাথে জানতে চাইলে তিনি জানান সজিবের নামে মাদক ডাকাতের একাধিক মামলা রয়েছে ইতিপূর্বে। সজীব দুষ্ট প্রকৃতির লোক মাদক ও ভারতীয় বিভিন্ন নেশা জাতীয় পণ্য পাচারে তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যাহা আমি ইতিপূর্বে অবগত হয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমি অভিযান অব্যাহত রেখেছি।

  • ব্রাহ্মণপাড়া