কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঈদ পূর্ণমিলনী উপলক্ষে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (৩ জুন) বিকেলে দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ এর পরিচালনায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ ও মোঃ আনোয়ারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ঈমাম হোসেন, নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান সোহেল ও মোঃ সোহেল খান চৌধুরী প্রমুখ।
সভায় সাংবাদিকদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।