ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩৩ সেকেন্ড আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকালে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনটির এই সভাপতিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন মিশন উপজেলার নাইঘর এলাকার ওয়াদুদ মিয়ার ছেলে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মিশন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় অভিযুক্ত আসামি।

  • ব্রাহ্মণপাড়া