বুড়িচংয়ে যুবলীগ সভাপতি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুন গ্রেফতার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার বুড়িচংয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সোমবার রাতে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মামুন ময়নামতি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামের মোঃ আব্দুল মান্নান এর ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামী মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। এছাড়া তার বিরুদ্ধে ২০২৪ সালের নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, ভাঙচুর ও কেন্দ্র দখলের ঘটনায় মামলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় মামলা, মাদক, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনসহ অন্তত ৮ মামলা রয়েছে। গ্রেফতারকৃত মামুন বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন যুবলীগের সভাপতি।

  • বুড়িচং