গত ২৩মে সকালে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ চান্দলা ইউনিয়নের গজারিয়া টানা ব্রীজ সংলগ্ন মনু মিয়ার চা দোকানের সামনে চৌব্বাসগামী পাকা রাস্তার উপর থেকে ১৬কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মে ব্রাহ্মণপাড়া থানার এসআই শফিক উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার চান্দলা ইউনিয়নের গজারিয়া টানা ব্রীজ সংলগ্ন এলাকার মনু মিয়ার চা দোকানের সামনে চৌব্বাস পাকা রাস্তার উপর থেকে ১৬ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর ভুইয়া বাড়ীর মোঃ শফিক মিয়া প্রকাশ ময়লাওয়ালা শফিক এর ছেরে মোঃ শামীম (২৭) এবং ভোলা জেলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের গাইমারা গ্রামের সর্দার বাড়ীর মোঃ কাঞ্চন সর্দারের ছেলে মোঃ জহির (২২ কে আটক করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-৩২।