জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে লাঙ্গল প্রতীকে নির্বাচন করতে চাই….মোঃ জাহাঙ্গীর আলম

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের সর্বত্রই চলছে আলোচনা পর্যালোচনা। নির্বাচনকালীন সরকারের ধরন নিয়ে দেশে বিদেশেও আলোচনা থেমে নেই। গ্রামাঞ্চলের চা দোকান থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত নির্বাচনকে ঘিরে আলোচনা ও পর্যালোচনা এবং বিচার-বিশ্লেষনের শেষ নেই। প্রত্যেকেই নিজের দলের পক্ষে মতামত প্রকাশ করছে। মিডিয়াগুলোতে আলোচনার ঝড় বইছে। তার সাথে সাথে কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মনপাড়া উপজেলাও থেমে নেই সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারণা। আওয়ামীলীগের প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশিরাও থেমে নেই। তারা এই আসনটিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে উপহার দিতে চায়। তারই আলোকে জাতীয় পার্টির কুমিল্লা দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মাঠে ময়দানে গণসংযোগ করে বেড়াচ্ছেন। মোঃ জাহাঙ্গীর আলম ১৯৭৩ সালের ১০ অক্টোবর ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। মোঃ জাহাঙ্গীর আলম ব্রাহ্মণপাড়া সদরের রশিদ মার্কেটের মালিক এবং তিনি নাইঘর নোয়াপাড়া আফিয়া-রশিদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা। ব্রাহ্মণপাড়া আদর্শ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে পল্লী বন্ধু এরশাদের আদর্শকে লালন করে জাতীয় পার্টির পতাকাকে বুড়িচং ব্রাহ্মনপাড়া নির্বাচনী এলাকায় দাঁড় করিয়ে রেখেছেন। তার নেতৃত্বে বর্তমানে জাতীয় পার্টি কুমিল্লা-৫ এলাকায় চাঙ্গা হয়ে উঠেছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের বিভিন্ন অবদানের কথা জনগনের মাঝে তুলে ধরছেন। মো. জাহাঙ্গীর আলম ১৯৮৮ সালে এসএসসি, ১৯৯১ সালে এইচএসসি ও ১৯৯৬ সালে বি.এ পাশ করেন। তিনি ১৯৯০ সালে সাহেবাবাদ ডিগ্রি কলেজে দ্বিতীয়বার ছাত্রসংসদ নির্বাচনে অংশগ্রহন করেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তারপর ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির আহবায়কের দায়িত্ব প্রদান করা হয়। বর্তমানে জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) জাতীয় পার্টির সমন্বয়ক ও জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সদস্য হিসাবে দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহন করছেন। বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ১৭ টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির ইউনিয়ন কমিটি গঠন করতে অগ্রনী ভূমিকা পালন করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি জাতীয় পার্টির দুর্গ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। জাতীয় পার্টি থেকে তাকে মনোনয়ন প্রদান করলে তিনি বিজয় ছিনিয়ে এনে কুমিল্লা-৫ আসনটি দলকে উপহার দিতে পারবেন বলে আশাবাদী।

  • ব্রাহ্মণপাড়া