জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‍্যালী ও আলোচনা সভা

লেখক:
প্রকাশ: ৩ years ago

Spread the love

স্টাফ রিপোর্টার।।
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্য্যালয়ের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। উপস্থিত ছিলেন সিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এণামুল হক, তথ্যআপা কর্মকর্তা মুনিরা বেগম, মাওলানা আব্দুল মুবিন আখন্দ, আব্দুল কাদের বাচ্চু, শহিদুল হক। দিবসটি উপলক্ষে বিভিন্ন ভাতাভোগীদের মাঝে ঋণ বিতরণ করেন অতিথিবৃন্দরা। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী বিভিন্ন সামাজিক সংস্থার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া