২৪ ঘন্টার মধ্যে জন্মনিবন্ধন করায় পুরস্কার দিলেন জয়নাল আবেদীন চেয়ারম্যান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

মঙ্গলবার সকাল ১১ টায় বুড়িচং শেফা হাসপাতালে মোঃ জাকির হোসেনের স্ত্রী উম্মে হানি আক্তার নিসা “তাইয়ুবা ” নামে কন্যা সন্তানের জন্ম দেন । জন্ম নেয়ার সাথে সাথে তাইয়ুবার নানা মোঃ আনোয়ার হোসেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন ও সচিব মোঃ জাহাঙ্গীর আলম এর সাথে জন্মনিবন্ধন করার জন্য যোগাযোগ করেন । ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম তাৎক্ষণিক তার জন্মনিবন্ধন তৈরি করার ব্যবস্থা করেন। জন্মনিবন্ধন সনদ তৈরি করে বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন নবজাতক তাইয়ুবারকে শুভেচ্ছা উপহার দেন । এসময় উপস্থিত বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মেম্বার, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, নসু মেম্বার, মোঃ মাসুম মেম্বারসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যগন উপস্থিত ছিলেন। তাইয়ুবার বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের বুড়িচং পূর্বপাড়া থানার পাশে শিরু ব্যাপারীর বাড়ির। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন বলেন, আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই । এখন থেকে জন্মের ২৪ ঘন্টার মধ্যে জন্মনিবন্ধন করলে আমি ঐ পরিবারকে শুভেচ্ছা উপহার দিব ।

  • বুড়িচং