ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার-১

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই মোহাম্মদ সৌরভ হোসেন সঙ্গীয় ফোর্স বুধবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা রেল ব্রীজের পূর্বপার্শ্বে কাঁচা রাস্তার উপর থেকে অজ্ঞাতনামাদের ফেলে যাওয়া ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অপরদিকে একই পুলিশের দল দুই কেজি গাঁজাসহ কসবা থানার মোহাম্মদ হুরণ আলীর ছেলে মোহাম্মদ ইসমাইল মিয়া (৪৮) আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছে।

  • ব্রাহ্মণপাড়া