ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার-২

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই মোহাম্মদ সৌরভ হোসেন সঙ্গীয় ফোর্স রবিবার ভোর সকালে উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- শশীদল উত্তরপাড়া হারুনুর রশিদের ছেলে পিয়াস মিয়া (২৮) ও কুমিল্লা কোতয়ালী থানার মফিজুর রহমানের ছেলে মো. সোহেল (২২). রবিবার সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।

  • ব্রাহ্মণপাড়া