বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ ১জন আটক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

গত ১৭ জুলাই বিকালে বুড়িচং থানা পুলিশ ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ সূত্রে জানা যায়,গত ১৭ জুলাই বিকালে বুড়িচং থানার এসআই দিবাকর বড়–য়া, এএসআই নুর আলম সঙ্গী ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের কুমিল্লা বাগড়া সড়কের পাঁেচারা এলাকার হিন্দুরী ব্রীজ এলাকায় তল্লাসী চালিয়ে উপজেলার পাঁচোড়া গ্রামের মৃত সেলিম মিয়া প্রকাশ সেলিমের ছেলে জিল্লুর রহমান রানা প্রকাশ কালা রানা (২৫) কে ১২ কেজি গাঁজাসহ আটক করেছে। তার বিরুদ্ধে ৩৬(১) এর সারণির ১৯(খ) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ইং ধারা অনুযায়ী বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে। বুড়িচং থানার মামলা নং-৩২। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ ইসলাইল হোসেন বলেন, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • বুড়িচং