ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্যারিস্টার মামুনের দোয়া মাহফিল

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ দোয়া মাহফিলের আয়োজন করেন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসী অংশ নেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠান শেষে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবাইকে দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ এনায়েত করিম, সাবেক সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান ভূইয়া দিদার,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান হোসেন মাস্টার, বিএনপি নেতা এড. মোঃ ফারুক, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আকরামুল ইসলাম, বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মোঃ হাসান ভূইয়া, সিসাস এর সাবেক সাধারন সম্পাদক মোঃ জয়নাল হাজারীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

  • ব্রাহ্মণপাড়া