গত ১৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় বুড়িচং উপজেলা সৈনিক কল্যাণ সমিতি লিমিটেডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে । বুড়িচং উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ঈদ পুণর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল । এসময় উপস্থিত ছিলেন বুড়িচং অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট আবু জাফর মোহাম্মদ সাদেকসহ সমিতির সকল সদস্যবৃন্দ ।