সাবেক এমপি এড. আবুল হাসেম খান স্বরণে যুক্তরাষ্ট্র প্রবাসীদের শোক সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

যুক্তরাষ্ট্র প্রবাসী ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটির উদ্যোগে ৪ ফেব্রæয়ারী রোববার বাদ মাগরিব নিউইয়র্ক শহরের ব্রংস্ক এলাকার নিরব রেস্টুরেন্টের হলরুমে সাবেক এম,পি অ্যাডঃ আবুল হাসেম খান স্বরনে শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রবীন শিক্ষাবিদ অধ্যাপক ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে স্বরণসভায় বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক জনাব শাহআলম (বি,এস,সি), শশীদল ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান, হাবিব খান চৌধুরী, আবুল হাসেম, আব্দুল লতিফ, বায়েজিদ সরকার, আব্দুল্লাহ আল মামুন, হেলাল উদ্দীন, শহীদ নূর, দেলোয়ার হোসেন প্রমূখ। বক্তারা আবুল হাসেম খান সাহেবের ব্যাক্তিজীবন এবং কর্মজীবন নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে আবুল হাসেম খান সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মজিবুর রহমান সাহেব।

  • যুক্তরাষ্ট্র