ঐতিহ্যবাহী বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারী সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবদুল কাদের এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, সাবেক প্রধান শিক্ষক আবদুল ওহাব। উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক মোঃ মজিবুর রহমান, মোঃ রৌশন আলী খান, সিনিয়র শিক্ষক মোঃ জাকির হোসেন চৌধুরী, মোহাম্মদ মোখলেছুর রহমান, মোঃ তাজুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ ইছমাইল হোসেন, মোঃ আলীম উল্লাহ, মনিদীপা চৌধুরী, এ কে এম আলমগীর কবির, মোঃ আবুল হাসনাত, মোহাম্মদ নুরুল ইসলাম, মোঃ এনামুল হক, মোঃ মহি উদ্দিন, মোঃ ইব্রাহিম খলিলসহ সকল শিক্ষক কর্মচারী ও অভিভাবক এবং ছাত্রছাত্রীবৃন্দ।