বুড়িচংয়ের মোকামে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

গত ১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটি এম মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে নিমসার কাঁচা বাজারে গোমতীর পশ্চিম পাড়ের চার ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে কেককেটে এবং আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নিমসার বাজারে প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করেন মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী আলী আজ্জম এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ ইউনুস। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওহেদ শুয়া মিয়া মেম্বার, মোকাম ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন, হাজী আব্দুল লতিফ, ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সালাহ উদ্দিন, সেক্রেটারি মোঃ আবুল কালাম সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ মেম্বার, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কন্ট্রাক্টর, আক্কাস মেম্বার, আব্দুর রশিদ, জাহাঙ্গীর আলম, যুবদলের সভাপতি শাখাওয়াত হাফিজ, সাধারণ সম্পাদক শামসুল আলম বেপারী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল আনোয়ার স্বপন, আবুল কালাম, ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান ডায়মন্ড, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাহাদুর মেম্বার, সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ূম ব্যাংককার, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি আমির হোসেন বাদল, মনিরুজ্জামান খোকন, যুবদলের সভাপতি শামীম হোসেন, সেক্রেটারি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. কামাল হোসেন, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ রুবেল, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি রাসেল আহাম্মদ মেম্বার, দুলাল হোসেন মেম্বার, ইব্রাহিম খলিল সুজন, আলী হোসেন, ফারুক আহমেদ প্রমুখ।

  • বুড়িচং