আমাদের পরিবারের নাম ভাঙ্গিয়ে যদি কেউ মাদক ব্যবসা করে ৯৯৯ এ ফোন দিয়ে তাদের ধরিয়ে দিন—- আবু ছায়েব বাপ্পি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন, আমার চাচা আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যান। নির্বাচনে আমরা কখনো মাদক ব্যবসায়ীর পক্ষে ছিলাম না এখনো নাই। আমরা কোন মাদক ব্যবসায়ীর ভোটে নির্বাচিত হইনি। যদি কেউ আমাদের পরিবারের নাম ভাঙ্গিয়ে মাদক ব্যাবসা করে, অবশ্যই ৯৯৯ এ ফোন দিয়ে তাদের ধরিয়ে দিবেন। মাদক ব্যবসায়ীদের সাথে আমরা কখনো আপোষ করব না। সীমান্ত এলাকার মানুষ আমরা এমনই এক হতভাগা, ভারতকে আমরা ইলিশ দিয়ে মাদক নিয়ে আসি। তাই বলছি, এখনো সময় আছে আমাদের নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে এগিয়ে আসুন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে জেলা পুলিশের আয়োজনে মাদক ও উগ্রবাদ দমনে মঞ্চনাটক প্রর্দশণ এবং মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাগ্রত মানবিকতার যুগ্ম সম্পাদক ও শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের আজীবন দাতা সদস্য আবু ছায়েব বাপ্পি এ কথাগুলো বলেন।
ব্রাহ্মণপাড়া থানার এস আই আনোয়ার হোসেনের সঞ্চালনায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের পরিচালনা পর্ষদ এর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান। মুখ্য আলোচক ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম(বার)। স্বাগত বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আশফাকুজ্জামান৷ বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া দেবিদ্বার সার্কেল পুলিশ সুপার আমিরুল্লাহ, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ আবুল হোসেন স্মরণ, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের আজীবন দাতা সদস্য কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, মুক্তিযোদ্বা আবুল কাশেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের কর্মকতা, সাংবাদিক, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অফিসার বৃন্দ, কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি,অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষার্থীরা।

  • ব্রাহ্মণপাড়া